ঈশ্বর 🙏বোধ হয় কখন কখনও অশক্ত, স্বপ্ন সর্বস্ব কোনো মানুষকে সাহায্য করতে , নিজে না এসে দয়া করে কাউকে মিলিয়ে দেন , আসলে ঈশ্বর এই ভাবেই সৎ কোনো কাজকে সফল করতে পাঠিয়ে থাকেন ……আজ তার কথা বলব ,
👉আজকে যে ওয়েবসাইট টা আপনারা দেখছেন , ভাবছেন হয়তো কিছু উপকার পাবেন, তার পিছনে যিনি ডিজাইনার , যিনি স্থপতি, যিনি বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থ ভাবে পুরো কাজটি করেছেন তার কথা যদি না বলি তাহলে আমি একজন অকৃতজ্ঞ, নিকৃষ্ট মানুষ হয়ে থেকে যাবো ,
উনি হলেন সুমন , Mr Suman Rana
উনি নিজের ভীষণ দায়িত্বপূর্ণ কাজের মধ্যেও , সংসারের হাজারটা চাপের মধ্যে, বহুদিন ধরে যেভাবে এই ওয়েব সাইটে কাজ করেছেন টা মাপার ধৃষ্টতা আমার নেই 🙏
উনি পেশায় একজন cyber security specialist , software engineer
উনি নেশায় একজন Numerologist (সংখ্যাতত্ত্ববিদ)।
এসবের উপরে উনি একজন অসম্ভব ভালো বন্ধু , gurdian, philosopher, সকলকে হাসিমুখে সাহায্যে করা ওনার একটি সাধারণ প্রক্রিয়া ।।
উনি আমাদের WhatsApp group , telegram channel একজন অন্যতম admin, আমার গ্রুপের প্রতিষ্ঠায় অবদান সব টুকু ওনার ।।
ওনার কাজের বদলে কিছু দেবার ক্ষমতা আমার নেই শুধু সর্ব শক্তিমান কাছে প্রার্থনা করি 🙏ওনার এবং ওনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি।
প্রিয় শ্রদ্ধেয় দাদা,
আমার সশ্রদ্ধ প্রণাম নিও। সর্ব প্রথমে বলি এই স্বার্থপরতার, শুধু নিজ নিজ চিন্তায় মগ্ন এই পৃথিবীতে, মহান সর্ব শক্তিমান, পরম করুণাময়ী ঈশ্বর তোমার মতো কিছু মানুষকে পাঠিয়েছেন যিনি সর্বদা নিঃস্বার্থ ভাবে সবার ভালো ভেবে এসেছেন নিজের সকল সমস্যাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে। এমন এক মানুষের জন্য আমার এই সামান্য কাজ অতি ক্ষুদ্র ও নগণ্য। তোমার জন্য আমার এই সামান্য কাজ টুকু করতে পেরে আমি ধন্য দাদা। পৃথিবীতে একটি পাতাও গাছ থেকে ঝরে পড়ে সেই শক্তিমানের ইচ্ছায়। আমাদের শুধু উনার দেখানো পথে সৎ ভাবে কর্ম করে যেতে হবে, বাকিটা উনার ইচ্ছা। তোমার মঙ্গল, সুস্থতা আর প্রশান্তি কামনা করি ঈশ্বরের কাছে। 🙏🙏🙏